১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে অপহরণকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

  • Update Time : ০২:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতক উপজেলার পশ্চিম মানিকপুর গ্রাম থেকে অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তার নাম আব্দুস সামাদ (২৪)। তিনি ছাতকের মানিকপুর গ্রামের চান মিয়ার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯’র সদর কোম্পানী ক্যাম্পের একটি দল বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য ২৮ নভেম্বর সকাল ১০টায় সিলেট নগরীর শ্যামলী মহিলা মার্কেটের আবির ফ্যাশনের কর্মচারি কিশোরী ফাহমিদা আক্তার মুন্নি (১৪) কে অপহরণ করে পালিয়ে যায়। পরে ফাহমিদাকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে । গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে অপহরণকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

Update Time : ০২:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭