০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের নতুন ইউএনও আবেদা আফসারির দায়িত্ব গ্রহন
- Update Time : ০৫:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আবেদা আফসারি দায়িত্বভার গ্রহন করেছেন। ৫জুন ২০১৮ইং মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে তিনি এ দায়িত্বভার গ্রহন করেন। এর আগে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের একান্ত সচিবের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নারায়নগঞ্জের সহকারি কমিশনার (ভূমি)’র দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, সম্প্রতি ছাতকের উপজেলা নির্বহী অফিসার নাছির উল্লাহ খান সিলেটে বদলি হওয়ায় তার পরিবর্তে নতুন উপজেলা নির্বহী অফিসার হিসাবে আবেদা আফসারি এখানে
যোগদান করেছেন।



















