১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৪
- Update Time : ১২:৪৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মড়লবাড়ি গ্রামে।
জানাগেছে, বুধবার সন্ধ্যায় শিশুদের ঝগড়া নিয়ে গ্রামের জানু মিয়া ও শাহ আলমের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় জানু মিয়া পক্ষের অন্তর মিয়া (১০), ডেইজি বেগম (১২), মিনফা বেগম (১) ও তুলনা বেগম (২৫) সহ কমপক্ষে ৪ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

























