ঘরে ঘরে যাবেন সামাদপুত্র ডন
- Update Time : ০৮:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রশিদ আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ থেকে :: এবার ঘরে ঘরে যাবেন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী অাব্দুস সামাদ অাজাদের পুত্র অাজিজুস সামাদ অাজাদ ডন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে নেতাকর্মীদের নিয়ে ৫ সেপ্টেম্বর বুধবার মাঠে নামছেন।
বুধবার বিকেল ৩টায় জগন্নাথপুরে কর্মীসভায় মিলিত হবেন। এ ছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করবেন। সাড়ে ৪টায় চিলাউড়া বাজারে এলাকাবাসীর সাথে মতবিনিময় করবেন।
বৃহস্পতিবার জগন্নাথপুর বাজারে ইদপুনর্মিলনী অনুষ্টানে বক্তব্য রাখবেন।
এ ছাড়া জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামের ঘরে ঘরে গণসংযোগ করবেন অাজিজুস সামাদ অাজাদ ডন।
এ ব্যাপারে অাজিজুস সামাদ অাজাদ ডন বলেন, সুনামগঞ্জ- ৩ অাসনের সর্বত্র পরিবর্তনের একটা সুর। মানুষ পরিবর্তন চায়। দলকে সংগঠিত করতে পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, এখানে দল হিসেবে অাওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ জন্য অামি কোনো গ্রুপ বা বিভাজন রাখবো না। সবাইকে একই প্লাটফর্মে দাড় করাতে যা করার দরকার সব করবো।



















