০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাম নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : ০১:২৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: চিতলিয়া গ্রামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য এবং গ্রামের মানুষ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামে চিতলিয়া নাটমন্দির প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নায়েক জুয়েল দাস তার নিজ গ্রাম চিতলিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গ্রামের সম্মানহানি করছেন। পাশাপাশি তিনি নিজের প্রভাব খাটিয়ে গ্রামের সাধারণ মানুষ ও উদীয়মান শিক্ষার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলেও অভিযোগ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, একজন পুলিশ সদস্য হয়েও নিজ গ্রামের মানুষের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক আচরণ অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জুয়েল দাসের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা। আকাশ দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সূর্যলাল দাস, কৃষ্ণধন দাস, গণেণ দাস, বীর মুক্তিযোদ্ধা কুমোধ রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা বিজন দাস, সেতু রঞ্জন দাস ও সনজিত দাস প্রমুখ। মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গ্রাম নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০১:২৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬