গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদ মাওলানা নজির আহমদকে বিদায়ী সংবর্ধনা
- Update Time : ০৭:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আর্ত মানবতায় অগ্রণী ভূমিকা পালনকারী, সিলেটের গোয়াইনঘাটের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন “গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদ”।
এই সংগঠন সর্বদা সাহায্য করে থাকে গোয়াইনঘাটের অসহায় মানুষদের মধ্যে। ঈদের সময় ঈদ সামগ্রী এবং অসহায় দুস্তদের মধ্যে অর্থ, ত্রাণ, বস্ত্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্যে এগিয়ে আসে। সংগঠনটি ৫-জানুয়ারি ২০১৭ সালে সংগঠিত হবার পর এযাবৎ প্রায় ১৮ লক্ষ টাকার অনুদান দেয় উপজেলার বিভিন্ন যায়গায় বিভিন্ন খাতে।
মঙ্গলবার গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদ দুবাই শাখার সাধারণ সম্পাদক মাওলানা নজির আহমদ এবং সহ-সম্পাদক কলিম আহমদকে স্থানীয় সমন্বয় কমিঠির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের পরবর্তী অধিবেশনে আনহারুল উলুম আহারকান্দি মাদরাসার হিফজ শাখায় নগদ ৫ হাজার টাকা দেয়া হয়। টাকা গ্রহণ করেন মাদরাসার প্রধান হাফিজ সাহেব। আরো নগদ ৬ হাজার টাকা উপজেলার আলীরগাঁও ইউনিয়নের মোছাঃ আফিয়া বেগমকে দেওয়া হয়।
সংবর্ধিত নেতা মাওলানা নজির আহমদ প্রতিবেদককে জানান যে, উনার পক্ষ থেকে গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদের নামে আরো নগদ ২৫ হাজার টাকা এতিম ও অসহায় দুস্তদের মধ্যে বিতরণ করেন।
এসময় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাজী শামছুদ্দিন সাহেব এবং সমন্বয় কমিঠির যুগ্ম আহ্বায়ক গোলাম আম্বিয়া কয়েছ বলেন যে, সংগঠনটি গোয়াইনঘাটের অসহায় মানুষদের পাশে সর্বদা আছে এবং থাকবে। আমরা কখনো অনুদান দিতে অন্যান্য সংগঠনের সাথে কম্পিটিশনে জাবোনা। কারণ আমাদের উদ্দেশ্য একমাত্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আর আল্লাহকে সন্তুষ্টি করা।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী ঐক্য পরিষদের নেতা সেলিম আহমদ, সমন্বয় কমিঠির সদস্য ছাত্রনেতা আবুল হাসানাত, মাষ্টার নুর আহমদ, মুহসিন আহমদ, আবু তালহা তুফায়েল, এখলাছুল আম্বিয়া, আহারকান্দি মাদরাসার হাফিজ সাহেব, হাফিজ আফজল, রফি উদ্দিন শাহীন প্রমুখ। বিজ্ঞপ্তি





























