০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাট চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

  • Update Time : ০৬:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে সাব্বির আহমদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত সাব্বির উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের খলামাধব গ্রামের আব্দুল হামিদের ছেলে।

রোববার (২২ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন।

ওসি জানান, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রুস্তুমপুর ইউনিয়নের খলামাধব নয়াপাড়া গ্রামে আমিনগংদের হামলায় গুরুতর আহত হন সাব্বির।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। পরে রোববার বিকেলে নিহতের মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইনঘাট চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

Update Time : ০৬:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮