গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
- Update Time : ০২:৫৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা ২৯ আগস্ট বুধবার বিকালে স্থানীয় গোয়াইনঘাট হুসাইনিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আবুল হাসনাতের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমী, উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জৈন্তাপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা জামাল উদ্দিন হক্বানী, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা রফিক আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা অাব্দুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি

























