১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে বজ্রপাতে নিহত ১
- Update Time : ০৩:৪৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে নূরুল হক নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক কোম্পানীগঞ্জ উপজেলার মোরারগাঁও এলাকার চন্ডু মিয়ার ছেলে। বুধবার বিকেলে গোয়াইনঘাটের কামার গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বিকেলে নূরুল হক রুস্তমপুর এলাকায় তাঁর শ্বশুর বাড়ি থেকে তোয়াকুল ইউনিয়নের কামার গ্রামের মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। পথিমধ্যে কামার গ্রাম বাজার মসজিদের পাশে আসলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেদুর রহমান বজ্রপাতে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।





























