০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে ফখর উদ্দিনের বাড়িতে দুর্বৃত্তদের আগুন
- Update Time : ০৬:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে ফখর উদ্দিনের বাড়িতে দুর্বৃত্তদের আগুন।
গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দির গাও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বহর গ্রামে ফখর উদ্দীনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত্রে সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে যায়। দৃর্বুত্তদের আগুনে খেড় ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসী ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হলেও প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।
বাড়ির মালিক ফুলবাহান বিবি জানান, রাত সাড়ে ১০টায় কে বা কাহারা তার খেড় ঘরে আগুন লাগিয়ে যায়। পূর্ব শত্র“তার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে তিনি জানান। গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ ফাঁড়ি ইনচার্জ রাজিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




























