গোয়াইনঘাটে নূরুল হত্যার খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন
- Update Time : ১২:৪৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেট জেলা অটোরিক্সা (সি,এন,জি) শ্রমিক ইউনিয়ন বাইপাস উপ-কমিটির সহ-সভাপতি নূরুল ইসলামকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। রোববার দুপুরে গোয়াইনঘাট বাইপাস চত্বরে সিলেটে জেলা অটোরিক্সা (সি,এন,জি) শ্রমিক ইউনিয়ন বাইপাস উপ-কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্টিত হয়। বাইপাস উপ-কমিটির সভাপতি সেরগোল আলম এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা ফখরুল ইসলাম’রপরিচালনায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, অটোরিক্সা (সি,এন,জি) শ্রমিক ইউনিয়ন মাতুরতল বাজার কমিটির সভাপতি কামাল আহমেদ, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, সাঈদ আহমদ, মইনুল ইসলাম প্রমুখ।এ সময় বক্তারা অনতি বিলম্বে নূরুল ইসলাম হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান। অন্যথায় সকল শ্রমিক সংগঠন একত্রিত হয়ে সিলেট জেলার সড়ক-মহাসড়ক অবরোধ করে দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।




























