০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে নিবন্ধন বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান
- Update Time : ০৮:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়াইনঘাটে বৈধ কাগজপত্র বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সিলেটের সহকারী পুলিশ সুপার (উত্তর) সার্কেল মতিউর রহমানের নেতৃত্বে রোববার বিকেলে জাফলং চাঁ বাগান এলাকায় এ অভিযান চলে। এ সময় রেজিস্ট্রেশন বিহীন ২টি মোটর সাইকেল জব্দ এবং কাগজ পত্রে ত্রুটি থাকার কারণে ১২টি মোটর সাইকেলের আরোহীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অভিযানে গোয়াইনঘাট থানার ওসি মো. অাব্দুল জলিল, থানার এস অাই নাছির উদ্দিন, এস অাই অানোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



























