০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগিয়ে গৃহ বধুর আত্মহত্যা

  • Update Time : ০৪:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহ বধু আত্মহত্যা করেছে। নিহত গৃহ বধুর নাম আকলিমা বেগম (২৫)। সে উপজেলার বগাইয়া হাওর গ্রামের তোতা মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল সোমবার বিকেলে আকলিমা তাঁর নিজ বসত ঘরের শয়ন কক্ষে সবার অগোচরে জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে থানার এস আই জিয়াউর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগিয়ে গৃহ বধুর আত্মহত্যা

Update Time : ০৪:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮