০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইঘাটে বিজিবি-বিএসএফ’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন

  • Update Time : ০৪:১৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

শাহ আলম, গোয়াইনঘাট থেকে :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় উভয় দেশের সীমান্ত এলাকার প্রায় সহ¯্রাধিক অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। গতকাল শনিবার ক্যাম্পেইনের সমাপণী দিনে গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত এলাকার গ্রীণপার্ক রেষ্ট হাউজে প্রায় ৬ শতাধিক বাংলাদেশী দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবি সিলেট’র সেক্টর কমান্ডার কর্ণেল নাছির উদ্দিন, ৪৮ বিজিবি’র সিও লে. কর্ণেল মহসিনুল হক কবির ও বিজিবি সিলেট সেক্টরের জিএসও ২ মেজর জিয়াসহ ১০জন চিকিৎসকের একটি প্রতিনিধি দল। ভারতীয় বিএসএফ’র মধ্যে উপস্থিত ছিলেন জুয়াই সেক্টর কমান্ডার ধরম পাল টুকাস, ৩০বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সাইফুর রহমান খান ও ৭জন চিকিৎসকসহ ২০ সদস্যর একটি প্রতিনিধি দল।
এর আগে শুক্রবার ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের ডাউকী এলাকার উমশিং পুঞ্জিতে ৪ শতাধিক রোগীর চিকিৎসা সেবার মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইঘাটে বিজিবি-বিএসএফ’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন

Update Time : ০৪:১৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮