গোয়াইঘাটে প্রজন্ম জাফলংয়ের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়ইনঘাট উপজেলার অন্যতম সামাজিক সংগঠন প্রজন্ম জাফলংয়ের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় মামার বাজারস্থ জাফলং ইন রেষ্টুরেন্টে ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রজন্ম জাফলংয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. করিম মাহমুদ লিমন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রমজান সাদাফ, সিনিয়র সদস্য আব্দুল মান্নান, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সল আহমেদ, সদস্য লিটু আনাম লিটন, অরুন গোসাই, এরশাদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হুমায়ুন আহমেদ সুজন, নাছির খান, মিনহাজ মির্জা, মনসুর আলম, মনির আহমেদ, সাহেদ পারভেজ, নিলয় পারভেজ সোহেল, বাদল অাহমেদ, শাহিন অালম, অাল অামিন, রাশেদ অালম রাজ্জাক, শহিদুল ইসলাম, শ্রীকান্ত বাবু দাশ, শিফাত আহমেদ, মনির আহমেদ, জলিল আহমেদ, পিয়ার আহমেদ প্রমুখ।



























