১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইঘাটে পিয়াইনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

  • Update Time : ০৮:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

শাহআলম,গোয়াইনঘাটথেকে ::
সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদীর বাংলাবাজার এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য
দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ
প্রতিযোগিতাকে ঘিরে বাংলাবাজার ও এর আশপাশ পুরো এলাকা জুড়ে শুরু হয়
উৎসবের আমেজ। সকাল থেকেই স্থানীয় এলাকার লোকজন ছাড়াও উপজেলার বিভিন্ন
অঞ্চল থেকে কয়েক সহস্রাধিক মানুষ নৌকা বাইচ উপভোগ করতে বাংলাবাজার এলাকায় ভিড় জমায়। বৃহস্পতিবার বিকেলে বৃহত্তর জাফলং ইঞ্জিন নৌকা মালিক সমিতির
উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিলেটের বিভিন্ন উপজেলা থেকে ছোট বড় ১৩টি নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
নৌকা বাইচ শেষে আয়োজক কমিটির সভাপতি আনোয়ার হোসেনর সভাপতিত্বে ও ইউপি
সদস্য শাহ আলমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সিলেটের
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার, জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা সুভাস দাস প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইঘাটে পিয়াইনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

Update Time : ০৮:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮