গোয়াইঘাটে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কমিটি গঠন
- Update Time : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যুব সমাজ কতৃক প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় মো. করিম মাহমুদ লিমনকে সভাপতি করে ১১ সসদস্য বিশিষ্ট বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান, মামার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া, গুচ্ছগ্রাম সীমান্ত যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান, বিএলএফ উত্তর সিলেটের সভাপতি জুয়েল আহমেদ, সাংবাদিক মিনহাজ মির্জা প্রমুখ।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি আব্দুল মান্নান, সদস্য সচিব সোহেল আহমদ, সদস্য নাজিম উদ্দিন, লিটু আনাম লিটন, মানিক মিয়া, শিমু মিয়া, ইউসুব আলী, রুসনা বেগম, নাজমা বেগম ও তাসলিমা বেগম।





























