গোয়াইঘাটে আমির মিয়া উচ্চ বিদ্যালয়কে কলেজ ঘোষণা, আনন্দের জোয়ারে ভাসছে জাফলং
- Update Time : ০৮:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়কে কলেজ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, দীর্ঘ দিন থেকে জাফলংয়ে কোন কলেজ না থাকায় গোয়াইনঘাট ও প্রতিবেশী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন কলেজে গিয়ে পাঠদান নিতে হতে শিক্ষার্থীদের। একদিকে যেমন সময়ের অপচয় হতো, অপরদিকে পাঠদানও নিয়মিত ব্যহত হতো। এ নিয়ে জাফলংয়ে কলেজ গড়ার দাবিতে বিভিন্ন আন্দোলনে নামে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারপরও কোন সূরাহা না হয়নি। অবশেষে শিক্ষামন্ত্রণালয় থেকে ওই প্রতিষ্ঠানটি স্কুল ও কলেজ ঘোষণা দেওয়া হয়।
কলেজ ঘোষণা দেওয়ান পরপরই আনন্দের জোয়ারে ভাসছে গোটা জাফলং। প্রাক্তন শিক্ষার্থী ও অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের বন্যায়।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য আইয়ুব আলী জানান, এই বিদ্যালয়টি কলেজে পরিরম্ভ করার বিষয়ে আমরা দীর্ঘ দিন থেকে এক প্রকার যোদ্ধৃ চালিয়েছিলাম। এখানে কলেজ হওয়ায় সত্যিই অনেক ভালো লাগছে। তাছাড়া শিক্ষার্থীরাও স্বস্তি ফিরে পেয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বকুল জানান, আমির মিয়াকে কলেজে পরিবহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি এ বারের শুরু থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন করতে পারবে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা।





























