গোয়ইনঘাটে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদযাপন
- Update Time : ০৬:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়ইনঘাট থেকে :: অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানে সিলেটের গোয়াইনঘাটে জাতীয় বিদ্যুৎ ও জ্বলানি সপ্তাহ ২০১৮ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অাজ বুধবার দুপুরে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর (সিপবিস উদ্যোগে গোয়ইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম মোঃ মুসা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট কলেজের অধ্যাপক সাঈদুর রহমান, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনসহ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষকবৃন্দ ।
অালোচনা সভা শেষে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণের বিষয়ে গোয়ইনঘাট উপজেলার স্কুল, কলেজের ছাত্র ছাত্রীদের মধ্য থেকে বক্তৃতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।



























