০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির এমপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী

  • Update Time : ০১:৫৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তিনি রোববার গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এমরান আহমদ চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়ে তবে আমি আন্দোলন সংগ্রামের একজন কর্মী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করতে চাই।

আমি আশা করব আমার দল অতীত এবং বর্তমান কার্যক্রম বিশ্লেষণ করে আমাকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক প্রদান করে প্রতিদ্বন্দিতা করার সুযোগ দেওয়ার জন্য আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্যসহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি।

এমরান আহমদ চৌধুরী বলেন, আমি ২০০৬সালে আমি এলএলবি পাশ করি। কিন্তু রাজনৈতিক পরিবেশ অনুকুলে না থাকায় আইন পেশায় নিজেকে নিয়োজিত করতে পারি নাই। এরপর ২০১২সালে আমি যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পকের উপর ডিপ্লোমা সম্পন্ন করি। ২০১৪ সালে আমি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং ২০১৬সালে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে ভোটের মাধ্যমে নির্বাচিত হই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির এমপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী

Update Time : ০১:৫৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮