০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত

  • Update Time : ০৪:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট চলাকালীন বিএনপি ও আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ৩৭ নম্বর ওয়ার্ডের মির্জা ইব্রাহিম হাইস্কুল কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। এ ছাড়া ২৮ নম্বর ওয়ার্ডের লাঘালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে ধানের শীষের বুথে পুলিশি হামলা হয়েছে বলে দাবি করে বিএনপির কর্মীরা।
গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ১০ কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।

তিনি বলেন, ‘বিভিন্ন কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হচ্ছে। সাদা পোশাকে নেতা–কর্মীদের পুলিশ গ্রেপ্তার করছে। এ বিষয়ে জানানোর জন্য রিটার্নিং কর্মকর্তাকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।’

অপরদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল যাই হোক তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিপক্ষ প্রার্থী যারা আছেন তাদের সবাইকে আহ্বান জানাব গণতন্ত্রের স্বার্থে, মানুষের মূল্যায়নের স্বার্থে ও গাজীপুরবাসীর স্বার্থে সবাই যেন আমরা সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করি। নিজ স্বার্থে ও কোনো দলের স্বার্থে আমরা যেন মিথ্যা কথা না বলি।’

দেশের সবচেয়ে বড় সিটি গাজীপুরে এবার মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এ সিটিতে এবার নতুন ভোটার একলাখ ১১ হাজার। এ ছাড়া, শ্রমিক ভোটার দুই লাখের বেশি। সিটির ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৩৩৭টিকে ঝুঁকিপূর্ণ ও ৮৮টিকে সাধারণ চিহ্নিত করা হয়। এর মধ্যে ৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত

Update Time : ০৪:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮