০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণভবনের বাগানে যেন হাজার হাজার ফুল ফুটেছে : প্রধানমন্ত্রী

  • Update Time : ০৪:১৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: গার্লস গাইড সদস্যদের অভিবাদন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে স্কাউট ও গার্লস গাইড সদস্যরা গণভবনে এসেছিল। আমার মনে হয়েছে তাদের প্রতি আমারও দায়িত্ব আছে। আজকে যারা গণভবনে এসেছে তাদের আমি ধন্যবাদ জানাই। দেখে মনে হচ্ছে, গণভবনের বাগানে যেন হাজার হাজার ফুল ফুটেছে।

বেইলি রোডে অবস্থিত ১০ তলা বিশিষ্ট গার্লস গাইড কার্যালয়ের ফলক উন্মোচন ও শাপলা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে রোববার এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিভিন্ন জায়গায় গার্লস গাইডের অফিসগুলো ভাড়ায় চলছে। আমরা গার্লস গাইডের ১০ তলা ভবন করে দিয়েছি। আগামীতে গার্লস গাইডের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়বে। প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের শিশুরাই আগামীতে দেশের উন্নয়নে অবদান রাখবে। এরকম সমাজসেবামূলক কাজ আরও প্রসারিত হলে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড দূর করা সহজ হবে। শাপলা অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, স্কাউট-গার্লস গাইডের মতো তরুণ সমাজ দেশ সেবায় সবসময় নিয়োজিত থাক সেটাই আমরা চাই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গণভবনের বাগানে যেন হাজার হাজার ফুল ফুটেছে : প্রধানমন্ত্রী

Update Time : ০৪:১৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮