খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার জরুরী নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখা পূূর্ণগঠন উপলক্ষে শুক্রাবার বাদ মাগরিব শহরস্থ মজলিস মিলনায়তনে জরুরি নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়।
শহর শাখার সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে শাখা পূূর্ণগঠন কার্যক্রম পরিচালানা করেন সংগঠনের কেন্দ্রয়ী নির্বাহী সদস্য ও মৌলভীবাজর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল, প্রধান অতিথি তার বক্তব্যে আফগানিস্তানে আমেরিকা কর্তৃক ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নিহত শতাধিক হাফেজে কুরআন ও তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন, পাশাপাশি সংগঠনের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের’র মাতার ইন্তেকালে তার শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
২০১৮ সেশনের অবশিষ্ট সময়ের জন্য শহর সাধারণ সম্পাদক নির্বাচিত হন (সাবেক জেদ্দা প্রবাসী) এনামুল হক এনাম, রাজনগর উপজেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলামের দারসে কুরআনের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে আলোচনায় অংশ নেন জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, শহর শাখার তত্তাবধায়ক ও জেলা সহ-সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, সদর দক্ষিণ সভাপতি মাওলানা শিব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি




























