খেলাফত মজলিস নেতা সিলেটের কৃতি সন্তান সদরুজ্জামান খান বৃটেনে কাউন্সিলর নির্বাচিত
- Update Time : ০৩:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সিলেটের কৃতিসন্তান খেলাফত মজলিস নেতা সদরুজ্জামান খান বৃটেনে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় দলের বিভিন্ন শাখার পক্ষ থেকে অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
গণতন্ত্রের সূতিকাগার বৃটেনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন খেলাফত মজলিস নেতা সিলেটের কৃতি সন্তান সদরুজ্জামান খান।
বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে গুরুত্বপূর্ণ বার্কিং ও ডেগেনহাম চ্যাডওয়েলহিথ এলাকা থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
গণ-মানুষের প্রিয়নেতা সদরুজ্জামান খান জানান, অামাকে নির্বাচিত করার জন্য সকলকে অান্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সকলের সহযোগীতা এবং পরামর্শ সব সময় অামার প্রয়োজন। তিনি অার যানান, অামি সব সময় গণ-মানুষের কল্যাণে কাজ করে যাব। এই বিজয়ে দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে মানুষের পাশে দাড়িয়ে কাজ করার।
খেলাফত মজলিস নেতা সিলেটের কৃতি সন্তান
সদরুজ্জামান খান সিলেট মদন মোহন কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর আশির দশকে উচ্চ শিক্ষার্থে বৃটেনে পাড়ি জমান। সেখানে তিনি মাস্টার্স ডিগ্রী অর্জন করেন একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে। এরই মাঝে তিনি সেখানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত হন। নিজ যোগ্যতায় তিনি সেখানে মূল ধারার রাজনীতিতে জায়গা করে নেন। নানামুখি কর্মকান্ডে এক পর্যায়ে তিনি জনপ্রিয় কমিউনিটি নেতা হিসেবে পরিচিতি পান। এরই ধারাবাহিকতায় লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে জনরায়ে কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
সাবেক মেধাবি ছাত্রনেতা সিলেটের কৃতি সন্তান সদরুজ্জামান খানের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার খাগদিওর গ্রামে।
সাবেক মেধাবি ছাত্রনেতা সদরুজ্জামান খানের পিতা নুরুল হক খান একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদারদের হাতে শহীদ হন।
তার পিতা ছিলেন তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের একজন অফিসার। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি দেশ মাতৃকার টানে মুক্তিবাহিনীতে যোগ দেন। মুক্তিযোদ্ধা পিতার সাত সন্তানের মাঝে সদরুজ্জামান খান দ্বিতীয়।
সিলেটের কৃতি সন্তান খেলাফত মজলিস নেতা সদরুজ্জামান খান বৃটেনে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় দলের বিভিন্ন শাখার পক্ষ থেকে অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





























