খেলাফত মজলিস দিরাই উপজেলায় গণ-সংযোগ পরবর্তী ভাটিপড়া ইউনিয়ন শাখার কমিটি গঠন
- Update Time : ০৯:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সুনামগঞ্জের দিরাই উপজেলায় গণ-সংযোগ পরবর্তী ভাটিপড়া ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। ৩০ আগস্ট বৃহস্পতিবার খেলাফত মজলিস দিরাই উপজেলার গণ-সংযোগ পরবর্তী ভাটিপাড়া ইউনিয়নে মাও. হাবিবুর রহমান’র সভাপতিত্বে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাটিপাড়া ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাও. আখতার হুসাইন আতিক।
খেলাফত মজলিস ভাটিপাড়া ইউনিয়ন শাখার নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি মাও. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. শুয়াইব খান, সাংগঠনিক সম্পাদক মো. তাহসিন খান, বায়তুলমাল সম্পাদক মো. আমিন মিয়া, প্রচার সম্পাদক ক্বারী মুনাঈম আহমদ, নির্বাহী সদস্য আলী আকবর, তাহিদ মিয়া প্রমূখ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা সহ সাধারণ সম্পাদক মাও. ইমদাদুল হক। সংগঠনের কাজ জোরদার করতে আগামী তিন মাসের বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি



















