খালেদা জিয়া গুরুতর অসুস্থ ২৪ ঘণ্টার মধ্যে বিশেষায়িত হাসপাতালে নেয়ার দাবি
- Update Time : ০১:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা আজকে দেখে গেলাম। আপনারা জানেন- জেলখানার মধ্যে একটা আদালত বসিয়ে জোর করে ম্যাডামকে এখানে নিয়ে এসে বিচারকার্য পরিচালনা করা হচ্ছে। সরকারের উদ্দেশ্য আপনারা ভালোভাবেই বুঝতে পারেন। সে জন্যই বলছি। আগামীতে সরকারের কাছে অনুরোধ থাকবে- আগে খালেদা জিয়াকে চিকিৎসা করান। তাকে বাঁচতে হবে। বাংলাদেশের জন্য তাকে বাঁচতে হবে। তার বাঁচার অধিকার আছে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য তাকে বাঁচতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে নেয়া হোক। ইউনাইটেড, অ্যাপোলো বা যেকোনো বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করুন। তার পর তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। চিকিৎসার আগে তার পক্ষে কোনো অবস্থাতেই আদালতে উপস্থিত হওয়া সম্ভব নয়। এটা তিনি আমাদের কাছেও জানিয়েছেন। সেদিন আদালতকেও জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া এতই অসুস্থ যে, আমরা মনে করেছি এই মুহূর্তে তার সঙ্গে আগামী নির্বাচন বা দলীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করা সমীচীন হবে না। তার কারণ তিনি এখন জেলখানার মধ্যে। তিনি বাইরের আলো বাতাস দেখছেন না। তাকে টেলিভিশন ঠিকমতো দেখতে দেয়া হচ্ছে না। তাকে একটা দুইটা পত্রিকা দেয়া হয় তাদের ইচ্ছা মতো। যে পত্রিকার মধ্যে বাইরের কথা ছাপা হয় সেটা দেয় কি না সেটাও আমাদের সন্দেহ। আমরা এই কারণে তাকে বিব্রত করিনি। তার কারণ আপনারা যদি দেখতে পেতেন যে, ম্যাডাম কত অসুস্থ। তাহলে বুঝতেন সেখানে আলাপ করা যাবে কিনা। এই কারণে আমরা নির্বাচন আর দল নিয়ে আলাপ আলোচনা করতে বিব্রতবোধ করেছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার জোর করে নির্বাচন করবে বা নির্বাচন হবে সে ব্যাপারে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যরা বসে সিদ্ধান্ত নেবেন।
এর আগে শুক্রবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে আইনজীবীরা কারাগারে পৌঁছে কারা কর্তৃপক্ষের কাছে সাক্ষাতের অনুমতি চান। বিকাল ৫টার কিছুক্ষণ আগে কারাগারে সাক্ষাতের জন্য প্রবেশ করেন। প্রায় ১ ঘণ্টা সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টার দিকে বের হন। সাক্ষাতে যাওয়া আইনজীবীরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, আব্দুর রেজ্জাক খান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
অন্যদিকে খা?লেদা জিয়া সু?চি?কিৎসা নি?শ্চিত করার দা?বি নি?য়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স?ঙ্গে সাক্ষাৎ করার জন্য চিঠি দিয়েছে বিএনপি। চিঠির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সময়ও পে?য়ে?ছে বিএন?পির এক?টি প্র?তি?নি?ধি দল। আগামীকাল রোববার বি?কাল ৩টার দি?কে তা?দের এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল ক?বির খান জানান, বিএন?পি মহাস?চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দ?লের স্থায়ী ক?মি?টির সদস্যরা প্র?তি?নি?ধি দ?লে থাক?বেন। এর আগে গতকাল শুক্রবার সকা?লে দ?লের কেন্দ্রীয় কার্যাল?য়ে আ?য়ো?জিত এক সংবাদ স?ম্মেল?নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবে বিএনপির একটি প্রতিনিধি দল।

























