০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা

  • Update Time : ১০:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পেট্রোল বোমা হামলায় ৮ জন হত্যা মামলায় বেগম খালেদা জিয়াসহ ৫৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কুমিল্লার একটি আদালত।

২, জানুয়ারী মঙ্গলবার দুপুরে কুমিল্লার ৫ নং আমলী আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালত ওই মামলার চার্জশিটও গ্রহণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত।

তিনি বলেন, মঙ্গলবার আদালতে শুনানিকালে জামায়াত নেতা অ্যাডভোকেট শাহজাহানসহ বিএনপি-জামায়াতের স্থানীয় ২০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত বছরের ১৬ নভেম্বর জেলা ডিবির ইন্সপেক্টর ফিরোজ হোসেন ওই মামলার অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়া, রুহুল কবির রিজভী, মনিরুল হক চৌধুরী, জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

খালেদা জিয়াসহ কেন্দ্রীয় বিএনপি নেতারা আদালতে উপস্থিত না থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলাসূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামকস্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ওই বাসের আট ঘুমন্ত যাত্রী নিহত হন।

নারকীয় ওই হত্যাযজ্ঞের ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে পরদিন ৩ ফেব্রুয়ারি রাতে দণ্ডবিধির ৩০২/৩৪ তৎসহ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩)/২৫-ডি ধারায় একটি ও ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারায় একটিসহ থানায় পৃথক দুটি মামলা করেন।

পরে আদালতের নির্দেশে ৮ যাত্রী হত্যা মামলাটি কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা

Update Time : ১০:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০১৮