খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ ও জগন্নাথপুরে মিছিল
- Update Time : ০৮:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: বিএনপির চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঢল নামে সিলেটে। সোমবার বেগম খালেদা জিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সিলেট শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করেন সুনামগগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সুনামগগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান ও সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম সাজুর নেতৃত্বে এবং জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমএ শহীদ ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের নেতৃত্বে পৃথক মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া খন্ডখন্ড মিছিলের নেতৃত্বে দেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জিলু মিয়া, শাহিন মিয়া, মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, যুগ্ম-সম্পাদক আবদুল কাহার, লিংকন মিয়া, সৈয়দ সেলিম আহমদ, মিজানুর রহমান, জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক এমএ রব, প্রচার সম্পাদক আব্বাস আলী, সুনুর মিয়া ও শিপন মিয়া প্রমূখ।




























