০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমার জয় : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০১:৫৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
কাটার আঘাত দিলে তব
দিয়ও না কো ব্যথা,
কাঁটার বদলে ফুটাও তবে
বকুল-কুসুম গাঁথা।
বিচ্ছু যদি দংশন করে সে
তারই স্বভাবদোষে,
মানুষ কি কভু বিচ্ছু সাজে
উঠতে পারে ফোষে?
অন্ধকার তাড়াতে কেউ কি
আঁধার পথে চলে?
এক ফোঁটা আলো জ্বেলে দাও
সকল আঁধার টলে।
হীন যে জন সে হীনতা করে,
পায় কি কভু মান ?
উত্তম হয়ে তুমি ক্ষমা করাই
মানুষের সম্মান।
কবি: গ্রাম- ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।




























