কোয়াটার ফাইনালে ফ্রান্স, জগন্নাথপুরে মেসির ভক্তদের হৃদয় ভাঙ্গা
- Update Time : ১০:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: ফিফা বিশ্বকাপ ২০১৮ এর গ্রুপ পর্ব শেষ। শুরু হয়েছে নক আউট পর্ব। এই পর্বে হারলেই বিদায়, থাকবেনা আর কোনো সমিকরণ। নক আউট পর্বের প্রথম ম্যাচেই দেখা দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম ফ্রান্সের।
বাংলাদেশ সময় রাত আট টায় উভয়ের জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় বাচা মরার সংগ্রাম। খেলার শুরুতেই ১১ মিনিটের মাথায় প্যলান্টিকে গোল করে এগিয়ে যায় ফ্রান্স। মেসি সমর্থকদের মনে যোগ হয় এক অস্থিরতা। খেলার ৪১ মিনিটে ডিমারিয়ার এক অস্বাভাবিক গোলে খেলা সমতায় আনে আর্জেন্টিনা। গোলের সন্ধান পাওয়ায় সমর্থকরা বেশ উল্লাসিত। উপয়পক্ষ ১-১ গোল নিয়ে প্রথম আর্ধের খেলা শেষ করে। শুরু হয় দ্বিতীয় আর্ধের খেলা, মিনিট কয়েক যেতেই দ্বিতীয় গোল করে এগিয়ে যায় আর্জেন্টাইনরা।
জগন্নাথপুরে শুরু হয় আনন্দ মিছিলের জোয়ার। জোয়ানদের চাইতে শিশুরা ব্যাপক উল্লাসিত। মেসির জার্সি গায়ে পড়ে রাস্তায় শুরু করে মিছিল।
খেলার ৫৭ মিনিটের মাথায় অসাধারণ এক গোল করে খেলার সমতা আনে প্যারিস। শুরু হয় প্যারিস এবং আর্জেন্টাইনদের মহা যুদ্ধ।
খেলার ৬৩ মিনিটের মাথায় তৃতীয় গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় প্যারিসরা। খেলার ৬৭ মিনিটের মাথায় দিগুণ ব্যবধানে এগিয়ে যায় প্যারিস। তখন থেকে জগন্নাথপুরে মেসি ভক্তদের হৃদয় ভাঙ্গা শুরু। পর পর দুই গোল হজম করায় মেসি সমর্থকদের নেই কোনো উল্লাস।
খেলার ৯২ মিনিটের মাথায় তৃতীয় গোল করে আর্জেন্টাইনরা। অবশেষে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে বিজয় উল্লাসে মাঠ ছাড়ে ফ্রান্স।



























