০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোকোর কবরে বিএনপির শ্রদ্ধা
- Update Time : ০৬:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপির চেয়ারপারসনের ছোট ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার সকাল ১০টায় বনানীর কবরস্থানে আরাফাত রহমান স্পোটিং-এর উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা, কোরআনখানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআনখানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে, বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, আতাউর রহমান ঢালী, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























