০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাইঘাটে ৩০০ টাকার জন্য যুবককে খুন
- Update Time : ০৭:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজারে পাওনা ৩০০ টাকার জন্য এক যুবক খুন হয়েছে।সোমবার রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- পাওনা ৩০০ টাকা ফিরিয়ে দিতে পাওনাদারের কাছে সময় চেয়েছিলেন পাথর শ্রমিক হারুন আহমদ (৩৫)। তবে পাওনাদার সুমন আহমদ (২৬) ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে তাকে। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়ছে।
নিহত হারুন উপজলোর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালীনগর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে। ঘাতক কবির একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।



























