কানাইঘাটে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত: আহত ৮
- Update Time : ০৩:৩৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটের জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ফারুক আহমদ (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। বৃহস্পতিবার সকালে পৌরসভার বায়মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই গ্রামের মৃত আসদ রাজার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, ৩ বছর পূর্বে ফারুক আহমদ লন্ডন থেকে বাড়ীতে চলে আসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বায়মপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে ইসলাম উদ্দিন গংদের সাথে নিহত ফারুক আহমদ গংদের ফসলী জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। বৃহস্পতিবার সকালে ওই জমিতে ফারুক আহমদ গংরা ধানের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষ ইসলাম উদ্দিন গংরা বাধা প্রদান করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন ফারুক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, তদন্ত পূর্বক অপরাধীদের আইনগত ব্যবস্থা গ্রহণ কর হবে।

























