কসবায় বাংলাদেশের প্রথম কুরআনিক ভাস্কর্য : প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড়
- Update Time : ০৮:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: ঢাকা চট্টগ্রাম রেলসড়কের কসবা স্টেশন থেকে সোজা পশ্চিম দিকে ছায়াঘেরা যে পথটা মোটা অজগরের মতো হেলে দূলে চলে গেছে কুটি চৌমুহনী পর্যন্ত। সেই পথ ধরে দশ মিনিট হাটার পরই কসবা উপজেলা সদর। এ উপশহরের বুক চিড়ে পিচঢালা পথে মিনিট পাচেক হাটার পর কদমতলা মোড়। আর এই মোড়েই নির্মাণ করা হচ্ছে, বাংলাদেশের প্রথম কুরআনের ভাস্কর্য। তাই এখানে এখন সূর্যরাঙা সকাল থেকে সন্ধ্যা অবধি ঢল নামে কুরআন প্রেমিকদের।
স্থানীয় তো বটেই, দূরদূরান্ত থেকেও স্রোতের মতো ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসলমান। পবিত্র কুরআনের এই অনন্য ভাস্কর্যটি এক পলক দেখার জন্যে তাদের আগ্রহের শেষ নেই। তাদের মতে, পবিত্র কুরআনের এই ভাস্কর্যটি তাদের শুধু আকর্ষণই করে না, বরং মনের জমিনে নির্মাণ করে শ্রদ্ধা ও ভালোবাসার আরেক তাজমহল।
কুরআনের এ স্থাপত্যের শৈল্পিক সৌন্দর্যে হন দর্শনার্থীরা। তাদের একজন কুমিল্লা সালদা নদী গ্রামের আব্দুল হাফিজ (৩৪)। তিনি বলেন, ‘কসবায় পবিত্র কুরআনের ভাস্কর্য বসানো হয়েছে খবর শুনেই আমার মনের ভেতরটা কেমন যেন করে ওঠে। শিল্পকর্মটি কখন দেখবো সেই চিন্তাই মনের ভেতর যেন সারাক্ষণ কুট কুট করে কামড়াচ্ছিল। আজ সব কাজ ফেলে চলে এলাম কুরআনের এই অসাধারণ ভাস্কর্যটি দেখতে। সত্যি, পবিত্র কুরআনের এই অসাধারণ ভাস্কর্য দেখার পর আমার হৃয়দ ভরে গেছে।




























