১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলেজ ছাত্র সরাফাত হোসেন মিতুর দুটো কিডনিই অকেজো সকলের কাছে সাহায্যের আবেদন

  • Update Time : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মেধাবী ছাত্র সরাফাত হোসেন মিতু। লেখাপড়া করছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজে। মিতু সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ থেকে সাময়িক চিকিৎসা নিয়ে এখন বাড়ীতে রয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর দুটো কিডনিই অকেজো হয়ে গেছে। মিতুকে বাঁচাতে এখন সমাজের বিত্তবানদের সাহায্যের প্রয়োজন। সিলেটের ফেঞ্চুগঞ্জের সদর ইউনিয়নের নয়াটিলা গ্রামের শামিম আহমদের সন্তান সরাফাত হোসেন মিতু (১৯)। মিতুর বাবা শামিম আহমদ উপজেলার মাইজগাঁও বাজারের টঙ দোকানের পান ব্যবসায়ী। টঙ দোকানের পানে ব্যবসায়ী হয়েও শামিম আহমদ এ পর্যন্ত নিজের জমানো ও আত্নীয়-স্বজনের সাহায্যের প্রায় দেড় লক্ষ টাকা খরচ করেছেন সন্তানের চিকিৎসায়।
চিকিৎসকরা জানিয়েছেন, মিতুর দুটো কিডনিই অকেজো। তাকে বাঁচাতে হলে জরুরি কিডনি পরিবর্তন করতে হবে। এজন্য প্রায় ২৫ লাখ টাকা দরকার।
মিতুর বাবা বলেন, গত আগস্ট মাসে হঠাৎ করেই মিতু অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন রকমের চিকিৎসা করার পরেও তাঁর অসুস্থ অবস্থার উন্নতি হচ্ছে না। শেষমেশ ওসমানী হাসপাতাল ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর আলমকে দেখানো হয়। ডাঃ জাহাঙ্গীর আলম প্রয়োজনীয় টেষ্ট করে বলেন মিতুর দুটো কিডনিই নষ্ট। এরপর থেকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে মিতু। গত (২৯ অক্টোবর) তাঁকে রাগীব রাবেয়া হাসপাতাল থেকে বাড়ীতে আনা হয়। প্রতি সপ্তাহে দুইবার করে ডায়ালাইসিস করাতে হচ্ছে। যা অত্যন্ত ব্যয়বহুল। শামিম আহমদ বলেন, টাকা যোগাড় হলে মিতুকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার সম্ভাবনা আছে।

মিতুর পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। তাঁর চিকিৎসায় সমাজের বিত্তবানরা একটু সাহায্যের হাত বাড়ালেই তাকে বাঁচানো সম্ভব।

সাহায্য পাঠানোর ঠিকানা, হিসাব নাম্বারঃ
৫৬০৯৩৩৪০১৯২১৬ (সোনালি ব্যাংক) দক্ষিণ ফেঞ্চুগঞ্জ শাখা।
মোবাইল নাম্বার -০১৭৩২ ৪৩২৬৬০।
বিকাশ নাম্বার – ০১৭৮৮৪৮৫৫৪২ (পার্সোনাল)

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কলেজ ছাত্র সরাফাত হোসেন মিতুর দুটো কিডনিই অকেজো সকলের কাছে সাহায্যের আবেদন

Update Time : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭