কলকলিতে ছমির আলী ফাউন্ডেশনের উদ্যােগে মাহে রমজানের ত্রান সামগ্রী বিররণ
- Update Time : ০৯:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
২৪মে বুধবার বিকেল ৪টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে সায়েক কমিউনিটি সেন্টারে ছমির আলী ফাউন্ডেশনের উদ্যােগে মাহে রমজান উপলক্ষে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিররণ করা হয়েছে। ত্রান সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় ছমির আলী ফাউন্ডেশন ও মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী ছমির আলীর সভাপতিত্বে ও তরুণ সমাজ কর্মী, শিক্ষানুরাগী আবুল হাশিম ডালিমের পরিচালনার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভায় মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফারজানা আক্তার, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর দিপক গোপ, সমাজ কর্মী শামসুল ইসলাম, মজিদপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা লিনা খানম, সহকারী শিক্ষিকা বিলকিস বেগম, মাজিফ আলী, মোঃ ছালিক মিয়া, আনোয়ার মিয়া, ফকির আজিজ, আঙ্গুর মিয়া, মোতাহিদ আলী, হাফিজ সাজ্জাদুর রহমান, তাজুদ মিয়া প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মজিদপুর জামে মসজিদের ইমাম এইচ এম ফারুক গনি। ছমির আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২০ জন গরিব অসহায় লোকদের মধ্যে ২৫কেজি চাউল, ৩কেজি ছানা, ১কেজি ডাল ও ২লিটার সোয়াবিন তৈল বিতরন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি




























