জেলা আ.লীগের কমিটিতে সদস্য পদে জগন্নাথপুরের দুই সিরাজুলের সমর্থকদের মধ্যে লড়াই অবশেষে সমাধান
- Update Time : ০১:৩৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: সুনামগঞ্জ জেলা আ.লীগের নতুন কমিটিতে জগন্নাথপুরের আ.লীগ নেতা দুই সিরাজুল চেয়ারম্যানের নাম নিয়ে যে বিভ্রাট দেখা দিয়ে ছিল তা অবশেষে দলীয় অফিসে জগন্নাথপুর উপজেলা আ.লীগের অভিভাবক জননেতা সিদ্দিক আহমদের উপস্থিতে সমাধান হয়েছে।
গত কয়েক দিন আগে সুনামগঞ্জ জেলা আ.লীগের কমিটিতে সদস্য পদে দেখা যায় জগন্নাথপুরের সিরাজুল ইসলামের নাম।
এ নিয়ে উপজেলার দুই সিরাজুল চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দ্বন্ধ দেখা দেয়। এ নিয়ে চলতে থাকে দুই সিরাজুল চেয়ারম্যানের সমর্থকদের প্রচার-প্রচারনা।
এ অবস্থায় পাটলী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক যুক্তরাজ্য থেকে দেশে এসে ছুটে আসেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে। এসময় তিনি সুনামগঞ্জ জেলা আ.লীগের অন্যতম সিনিয়র সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ উপজেলা আ.লীগের অভিভাবক জননেতা সিদ্দিক আহমদের উপস্থিতে তিনি ঘোষনা করেন, আমার বড় ভাই কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জেলা আ.লীগের কমিটিতে এসেছেন। এ নিয়ে আমি কোনো বিভ্রাট জড়াতে চাই না। আমি তাকে অভিনন্দন জানাই। এসময় কলিকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আমার ভাই পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক যে বক্তব্য দিয়েছে তাতে আমি মুগ্ধ। এসময় সভায় উপস্থিত আ.লীগের নেতা কর্মীরা পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক তার বক্তব্যে মহান দৃষ্টান্ত স্থাপন করায় সবাই তাকে ধন্যবাদ জানান।




























