ওসমানী বিমান বন্দরে যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সংবর্ধিত
- Update Time : ১২:৫৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
যুক্তরাজ্যের সাউথ ফিল্ড শাখা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ছাত্রনেতা সৈয়দ মঈনুল হোসেনকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৩ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টায় বিমান যোগে তিনি বিমান বন্দরে এসে পৌঁছিলে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ তাকে বিপুল ভাবে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে জেলা ছাত্রলীগের সদস্য ইবাদ খান দিনারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রাহেল সিরাজের পরিচালনায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় সংবর্ধিত অতিথি সৈয়দ মঈনুল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গড়া বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন করেছেন। সেজন্য আগামী দিনের সুখী, সমৃদ্ধশালী, উন্নত দেশ গঠনে যুক্তরাজ্য প্রবাসীরা সব সময় পাশে থাকবে। তিনি বলেন, এখন প্রয়োজন ধারাবাহিক স্থিতিশীল সরকার এবং সভ্য জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াবার।
সভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগ নেতা ইমন আহমদ পাপ্পু, মহানগর শ্রমিকলীগ ১৩নং ওয়ার্ডের সহ সভাপতি মোঃ হেলাল মিয়া, ছাত্রলীগ নেতা সৌরভ জায়গীরদার, মহানগর ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, বিষ্ণু কুমার, মাহফুজ আহমদ বাপ্পী, জাবেদ আদনান, তোফায়েল আহমদ, সোহাগ আহমদ, সাদ্দাম আহমদ, প্রণব দেব, তানভীর আহমদ, নাহিদুর রহমান তানভীর, ওলিউর রহমান, আব্দুল আলীম, মুন্না, মোঃ মিলাদ, বিলাল, টিয়া, ফেরদৌস, নাঈম, সেভ দ্যা ন্যাচারাল অব বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি ইমন আহমদ, মহানগর ছাত্রলীগের জাবেদ রাজা ও জাকির প্রমুখ। বিজ্ঞপ্তি




























