ওসমানীনগরে ২০কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ জন আটক
- Update Time : ০৮:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের ওসমানীনগরে ২০কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলায় দায়ের করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর টোলপ্লাজা এলাকায় গাড়ি তল্লাশি করে একটি নাম্বারবিহীন পিকআপ ভ্যান থেকে ২০কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজাবহনকারী পিকআপ ভ্যান এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পনারগাঁওয়ের রুবেল মিয়া (২২) এবং রমজান মিয়াকে (২৮) আটক করে। একই রাতে এস,আই তপন কুমার দাশ উপজেলার রাখালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল বিদেশী অফিসার চয়েজ মদসহ বিশ্বনাথ উপজেলার খাশজান গ্রামের ইলিয়াস আলীকে আটক করেন।



























