১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে সাড়ে তিন লাখ নাসির বিড়ি সহ ২জন আটক

  • Update Time : ০২:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের ওসমানীনগরে ৩ লাখ ৩৭ হাজার ভারতীয় নাসির বিড়ি সহ আয়াজ মিয়া(৩৮) ও সমর কর(৫০) নামের ২জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান। বুধবার রাতে উপজেলার গোয়ালাবাজারে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের আর্মড পুলিশ ব্যাটেলিয়ান-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে আয়াজ মিয়া ও সমর করকে আটক করে। এ সময় তাদের গোদামে মজুদ করা ৩ লাখ ৩৮ হাজার নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নাসির বিড়ির বাজার মূল্য ৫ লক্ষ ৫ হাজার ৫শত টাকা। আটককৃত আয়াজ উপজেলার গোয়ালাবাজার ইউপির নগরীকাপন গ্রামের মৃত সিদ্দেক আলীর পুত্র ও সমর একই ইউপির ইলাশপুর গ্রামের মৃত সত্যেন্দ্র করের ছেলে।
আটকৃতদের গত বুধবার রাতে ওসমানীনগর থানা পুলিশের নিকট হস্থান্তর করেছে আর্মড পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সিলেট লালাবাজার আর্মড পুলিশের এসআই আলী খান বাদী হয়ে ওসমানীনগর থানায় (মামলা নং-১৫) দায়ের করেন।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ শহীদ উল্যা আর্মড পুলিশের অভিযানে আটকৃত ২জনের বিরুদ্ধে মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে সাড়ে তিন লাখ নাসির বিড়ি সহ ২জন আটক

Update Time : ০২:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭