১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে ডাকাতি : গুলিবিদ্ধ ২

  • Update Time : ০৪:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে ডাকাতি সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উসমানপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের হাফিজ সৈয়দ শাহজাহান মিয়ার বাড়িতে এঘটনা ঘটে। ডাকাত প্রতিরোধ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন। আহতরা হলেন উসমানপুর গ্রামের সুরত আলীর ছেলে সায়েক আহমদ ও মফিজ উল্ল্যার ছেলে আরিফ মিয়া।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দরজা ভেঙে হাফিজ সৈয়দ শাহজাহানের ১৪/১৫ জনের একদল ডাকাত বসত ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকলের হাত-পা ও চোখ-মুখ বেঁধে পেলে। এসময় ডাকাতরা ঘরে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণ ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। গ্রামে ডাকাত প্রবেশের খবর পেয়ে এলাকার লোকজন ডাকাতদের ঘেরাও করতে চাইলে ডাকাতরা গুলি ছুঁড়ে। এতে দুইজন আহত হন। ডাকাতরা পালিয়ে যাবার পর আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসমানীনগর থানার ওসি মোঃ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে ডাকাতি : গুলিবিদ্ধ ২

Update Time : ০৪:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারি ২০১৮