০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানীনগরে এক মাদ্রাসা ছাত্র গত এক মাস ধরে নিখোঁজ
- Update Time : ১০:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের ওসমানীনগরে এক মাদ্রাসা ছাত্র গত প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থী নাজিম মিয়া (১৭) উপজেলার উসমান পুর ইউনিয়নের আলীপুর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ নাজিম মৌলভীবাজারের কুলাউড়া মাদ্রাসায় প্রায় ২ বছর হেফজখানায় কোরআন শিক্ষায় অধ্যয়নরত ছিলো । গত ঈদুল আযহায় সে বাড়ীতে আসে। ঈদের ছুটি কাটিয়ে গত ৯ সেপ্টেম্বর পূনরায় মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় । পরে খোঁজ নিয়ে তার পরিবার জানতে পারে নাজিম মাদ্রাসায় যায়নি। আত্মীয়-স্বজনদের বাড়ী অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে,নং ১৪১৪। নিখোঁজ নাজিমের সন্ধান পেলে ০১৭১৯-৬৩৪২২৯ নম্বরে খবর দেয়ার অনুরোধ জানিয়েছেন তার বড় ভাই।





























