ওসমানীনগর আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামী করে অ্যাসল্ট মামলা
- Update Time : ০৭:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেটের ওসমানীনগর আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামী করে অ্যাসল্ট মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার রাতে ওসমানীনগর থানার এসআই বাদল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে মামলায় অভিযুক্ত কারো নাম উল্লেখ করা হয়নি।
পুলিশ জানায়, গত সোমবার উপজেলার তাজপুর বাজারে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করলে থানার এসআই বাদল মিয়া ও এসআই ফরিদসহ পুলিশের ৫-৬ সদস্য আহত হন। যার কারণে পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত কেউ গ্রেফতারের খবর জানা যায়নি। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা অ্যাসল্ট মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে ওসমানীনগরের তাজপুর বাজারে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে দু’পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। এসময় একটি ব্যবসা প্রতিষ্ঠানও ভাংচুর করা হয়। সংঘর্ষ চলাকালে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।




























