০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ থাকুন, নৌকার পক্ষে কাজ করুন, উন্নয়ন হবে: এমপি মানিক

  • Update Time : ০৩:৩৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দিনব্যাপী বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক বলেছেন, ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করুন উন্নয়নের জন্য চিন্তা করতে হবে না। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্নয়ন সফলতা এখন দেশবাসি ভোগ করলেও একটি মহল সরকারের বিরুদ্ধে নানা অপ-প্রচারে লিপ্ত রয়েছে। তিনি জোট সরকারের আমলে মানুষের অশেষ দূর্ভোগের কথা উল্লেখ করে বলেন, বিগত খালেদা জিয়ার সরকারের সময় বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়ে সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে।
এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে বিদ্যুতের দাবি করতে হয় না। বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্যে এখন ঘরে-ঘরে বিদ্যুৎ কর্তৃপক্ষ গিয়ে খোঁজ-খবর নিচ্ছে। ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১ নিয়ে বিরোধীরা এক সময় বিরূপ মন্তব্য করলেও ডিজিটাল বাংলাদেশের সুফল এখন তারাই ভোগ করছে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পথ ধরেই তারা ভিশন-২০৩০ ঘোষনা করেছেন।
এমপি মানিক বলেন, আপনার যদি ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করেন কোনো ষড়যন্ত্রই শেখ হাসিানার কল্পিত উন্নয়নের ধারা ব্যাহত করতে পারবে না। সেই লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এদেশের মানুষের স্বাধীনতার স্বপ্নসাধ পূরণ হবে। রবিবার উপজেলার গোবিন্দগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সমম্পাদক ফজলুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন এর যৌথ পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক পৌরসভার প্রতিষ্টাতা মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, গয়াছ আহমদ প্রমুখ।

সভায় প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, সিবিএ শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ও বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার আগেই প্রতিটি কেন্দ্রে নির্বাচনী কমিটি গঠনের স্বিদ্ধান্ত নেওয়া হয়।
গণভবনে অনুষ্টিত তৃণমুল আওয়ামীলীগের বর্ধিত সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে দিনব্যাপী বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ঐক্যবদ্ধ থাকুন, নৌকার পক্ষে কাজ করুন, উন্নয়ন হবে: এমপি মানিক

Update Time : ০৩:৩৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮