এ কেমন স্বাধীনতা : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০৪:৫৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
এ কেমন স্বাধীনতা !
বুলেটে রক্তঝরে
গ্রেনেডে মরে কত সোনার ছেলে।
করো জীবন নাশ হয়,
তাজা প্রাণ লাশ হয় ,
সন্ত্রাসীর কবলে জিম্মি মানবতা ॥
এ কেমন স্বাধীনতা।
এ কেমন স্বাধীনতা !
সোনার বাংলা জ্বলে ছারখার ,
চারদিকে অসুরের অসৎ হুংকার ,
রুদ্র সে যেন রক্ত অনল –
দাহ করে সুখ অবিরল
দিনে দিনে বাড়ে হীনতা॥
এ কেমন স্বাধীনতা !
এ কেমন স্বাধীনতা !
যাদের রক্তে বসে
যারা হযেছে নামী ,
তারাই –
“বাদরেরে ঘৃনা করে ভালবাসিয়াছে বাদরামী ।”
সত্য সঠিক অনল শিখা ,
বিজয়ের গায়ে হয়নি লিখা।
চারদিকে শ্মশান আজও হয়নি অবসান
কেন আজও সবুজ ঘাসে রক্তের বারতা।
এ কেমন স্বাধীনতা।
এ কেমন স্বাধীনতা !
মাঠে কিংবা ময়দানে অধিকারের বুলিতে ,
তরুনের লাশ হয় বুলেটের গুলিতে।
হয়না বিচার বাড়ে অনাচার
সত্যতা মিছে হয় , খুনীরা বেঁচে রয়।
জনতার কান্না স্বাধীনতা আর না
কতকাল জ্বলবে এমন দুঃখের চিতা।
এ কেমন স্বাধীনতা।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।




























