০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

  • Update Time : ০২:১১:০০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিতের প্রয়োজনে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই ঘোষণা দিয়েছেন।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, এই আদেশ আগামী ১ ফেব্রুয়ারি হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

উল্লেখ্য, ২০১৮ সালের এসএসসি, এসএসসি বা দাখিল (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি হতে ঢাকা মহানগরীসহ দেশব্যাপী বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

Update Time : ০২:১১:০০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮