০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলগারকে ডাবল সেঞ্চুরী করতে দেননি মুস্তাফিজ, তবুও বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা
- Update Time : ০৭:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :: পচেফস্ট্রুমের দর্শকরা সবাই তখন ডিন এলগারের ডাবল সেঞ্চুরি উদযাপন দেখার অপেক্ষায়। ১৩০তম ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ৪৪৫। এলগার ১৯৯ রানে অপরাজিত। এমন সময় মোস্তাফিজুর রহমান এলেন ১৩১তম ওভারটি করতে। স্ট্রাইকিং প্রান্তে এলগার। প্রথম বলটাতে কোন রান হলো না। দ্বিতীয় বলেই হয়তো এক রান নিয়ে ডাবল ছুঁবেন এলগার। কিন্তু কি হলো। মোস্তাফিজের লাফিয়ে ওঠা বলটাতে এমনভাবে ব্যাট চালালেন এলগার। ব্যাটে লাগার সঙ্গে সঙ্গে বোঝা গেল তার পরিণতি। মুমিনুলের হাতে ক্যাচ হলেন। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকে। হাশিম আমলাকে আউট করার পর দিনের দ্বিতীয় সাফল্যটা পেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার স্কোর পরিণত হলো ৩ উইকেটে ৪৫৫-এ।





























