০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার সিলেট আসছেন এরশাদ

  • Update Time : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সিলেট আসছেন তার সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি. এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙ্গা, তাজুল ইসলাম চৌধুরী, মেজর খালেদ আখতার (অব.), যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ মুক্তিসহ কেন্দ্রীয় নেতারাও সঙ্গে থাকবেন।
এদিকে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেন। বেলা ৩টা ১ মিনিটে তিনি জনসভাস্থলে পৌঁছে ৩৫টি প্রকল্পের উদ্বোধন করেন। এরপর বেলা ৪টা ৪৭ মিনিটের দিকে বিমানবন্দরের উদ্দেশ্যে জনসভাস্থল ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী সিলেট থেকে আওয়ামী লীগের আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে বলে ঘোষণা দেন। তাছাড়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট চেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এবার সিলেট আসছেন এরশাদ

Update Time : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮