০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এইডস আক্রান্ত ২ রোহিঙ্গা নারীসহ হাসপাতালে ভর্তি ৪

  • Update Time : ০৮:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: রাখাইনে মিয়ানমার সেনাদের হাতে নির্যাতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এইচআইভি ভাইরাস (এইডস) আক্রান্ত দুই নারী ও অপর দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার মধ্যরাতে ওই দুই নারীকে এবং গতকাল সকালে অপর দু’জনকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির থেকে চমেকে আনা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম। তিনি জানান, এইডস আক্রান্ত দুই নারীর মধ্যে একজনের বয়স ৫০-৫২ বছর, অন্যজনের বয়স ৬০ বছর হবে। সঙ্গত কারণে তাদের নাম পরিচয় প্রকাশ করেননি তিনি। তবে অপর দু’জনের মধ্যে সগির আহমদ (২৪) নামে একজন সাপের দংশনে, সিরাজুল ইসলাম (৪৩) নামে অন্যজন কুকুরের কামড়ে আহত হয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এইডস আক্রান্ত ২ রোহিঙ্গা নারীসহ হাসপাতালে ভর্তি ৪

Update Time : ০৮:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭