০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই– প্রতিমন্ত্রী এমএ মান্নান

  • Update Time : ১০:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আ.লীগ সরকারকে ক্ষমতায় বসাতে হবে। আমি আবারো আপনাদের সেবা করতে নৌকায় ভোট চাই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে সু-শিক্ষিায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সিনিয়র মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে ম্যাগাজিনের প্রকাশনা এবং গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, শিক্ষক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা রেজওয়ান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সুন্দর আলী ও আজাদ আলী ময়না প্রমূখ। অনুষ্ঠানে গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই– প্রতিমন্ত্রী এমএ মান্নান

Update Time : ১০:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮